সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

৪০ অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন হাজী আব্দুস সাত্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 91
জনতার কন্ঠ প্রতিবেদক  :
সিরাজগঞ্জ পৌর এলাকায় অসহায়,দুঃস্থ ও বিধবা নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন ও সনদ বিতরণ করেছেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো: আব্দুস সাত্তার।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ উদ্যোগের ফলে অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের অতিথিরা।
হাজী আব্দুস সাত্তার বলেন, আমার জীবনের লক্ষ্য হচ্ছে সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করা। সমাজের অসহায় নারীদের মুখে হাসি ফোঁটাতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন। আজ যেসব মা ও বোনদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি তারা যেনো নিজের পরিবারকে সমৃদ্ধ করতে পারে এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে পারে।
সেলাই মেশিনপ্রাপ্তদের মধ্যে বিধবা রা‌শিদা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,আমার স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো ছিল কষ্টকর। এই মেশিনের মাধ্যমে আমি আবার নতুন করে আবারও বাঁচার স্বপ্ন দেখতে পারছি। হাজী সাত্তার সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি তিনি যেনো সুস্থ ও ভালো থাকেন।
আরেক প্রশিক্ষণপ্রাপ্ত শান্তনা খাতুন জানান,এখন আর কা‌জের চিন্তা কর‌তে হ‌বে না। ঘরে বসে সেলাইয়ের কাজ করে আমি পড়াশোনার খরচ চালাতে পারব। আমাদের মতো অসহায়দের জন্য এমন সহযোগিতা সত্যিই আশীর্বাদ।
এসময়ে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোকতেল হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সমকাল পত্রিকার সিরাজগঞ্জ  প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আলী সাজা, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিলটন খন্দকার,শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো.শহিদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল আহমেদ,সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মো.হাসান আলী,থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না,প্রশিক্ষক মুন্নি মাহমুদ,ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টেক্কা,এস এম মুন্না,আব্দুস সালাম সহ ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো: মাসুদ রানা।
উল্লেখ্য,অনুষ্ঠান শেষে মেশিন হাতে নিয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাজী আব্দুস সাত্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

৪০ অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন হাজী আব্দুস সাত্তার

আপডেট টাইম : ০২:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫