সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

অবসরের বার্তা রোনালদোর, শেষ হতে পারে চলতি বছরই

ফাইল ছবি

ফুটবল ক্যারিয়ারের শেষটা যে খুব দূরে নয়, তার আরও স্পষ্ট ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক বলেছেন, এটাই সম্ভবত তার পেশাদার ফুটবলের শেষ বছর।

রোববার প্রকাশিত ভোগ সাময়িকীর এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী রোনালদো নিজের ক্যারিয়ার এবং ফুটবল-পরবর্তী জীবন নিয়ে কথা বলেন।

রোনালদো বলেন, ‘এটাই সম্ভবত ফুটবলে আমার শেষ বছর।

আমি অসাধারণ একটি উত্তরাধিকার রেখে যেতে চাই।’

২০০২ সালে স্পোর্তিংয়ের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় রোনালদোর।

এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
 
ফুটবল ছাড়ার পর কীভাবে সময় কাটাবেন, তা নিয়েও এরই মধ্যে ভাবতে শুরু করেছেন রোনালদো। তাঁর ভাষায়, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হতে পারে। সেই সময় ভ্রমণ, প্যাডেল খেলা এবং অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ত্যাগের পর পরিবার নিয়ে অর্জনগুলো উপভোগ করতেও চান।

তবে ঠিক কবে ফুটবল ছাড়বেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি রোনালদো। এই মৌসুমেও আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা তার।

ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলকের খুব কাছেও রয়েছেন পর্তুগিজ তারকা। রয়টার্সের হিসাবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল এখন ৯৭৬টি। অর্থাৎ ১,০০০ গোলের মাইলফলক থেকে ২৪ গোল দূরে তিনি।

রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন মোট পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

তার দীর্ঘ ক্যারিয়ারে একটি বড় শিরোপাই অধরা থেকে গেছে-বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় স্পেনের কাছে ১–০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচটি হয়েছিল ৬ জুলাই ডালাসে।

স্পেনের বিপক্ষে ম্যাচের আগেই রোনালদো জানিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। পরাজয়ের পরও অবশ্য জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। তখন বলেছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবে সিদ্ধান্ত নেবেন।

এবার ভোগকে দেওয়া সাক্ষাৎকারে তার মন্তব্যে ইঙ্গিত মিলল, শুধু বিশ্বকাপ নয়, দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষটাও হয়তো খুব বেশি দূরে নয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

অবসরের বার্তা রোনালদোর, শেষ হতে পারে চলতি বছরই

আপডেট টাইম : ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬