জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

আরও পড়ুন: ‘বুড়ি হয়ে গেছে’, বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনা
আদালতে আবেদনের পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।
উল্লেখ্য, আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 





















One thought on “আদালতে হাজির নায়ক রিয়াজ, মিলল না আগাম জামিন”