সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দলনেতা

ভ্রাম্যমাণ আদালত ও ইনসেটে মুরাদ হোসেন।

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনকালে আটকের পর এক স্বেচ্ছাসেবক দলনেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) রাতে বালিয়াতলী ইউপির বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেন উপজেলার বালীয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার মুনসুর হকের ছেলে।

জানা যায়, রাত দশটার দিকে বাইশাখলা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা সেবনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারি) সদস্যদের হাতে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।

ইয়াসিন সাদিক গণমাধ্যমকে জানান, দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অনেক অভিযোগ রয়েছে। সোমবার রাতে আবগারি পটুয়াখালীর একটি চৌকস টিমের সহযোগিতায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক স্বেচ্ছাসেবক দলনেতা

আপডেট টাইম : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬