সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামপুর পৌরসভার মেয়র পদে লড়বেন সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন নোমান

আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ইসলামপুরের স্থানীয় রাজনীতি। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে সাধারণ মানুষের মুখে মুখে এখন প্রধান আলোচনার বিষয়—কে হচ্ছেন আগামীর পৌর মেয়র? এই আলোচনায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানের নাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজিম হোসেন নোমান নিজের নির্বাচনী লক্ষ্য ও স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি এই শহরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং ডিজিটাল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমি শাসক নয়, বরং আধুনিক ইসলামপুরের সেবক হতে চাই।”

তার প্রচারণায় উঠে আসা প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে:

স্মার্ট নাগরিক সেবা: ঘরে বসেই পৌরসভার সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা।

নগদ উন্নয়ন: জলাবদ্ধতা ও যানজটমুক্ত একটি সুশৃঙ্খল শহর গঠন।

নিরাপত্তা: পুরো শহরকে সিসিটিভি ক্যামেরা ও উন্নত স্ট্রিট লাইটের আওতায় এনে নিরাপদ করা।

সামাজিক সংস্কার: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং একটি শক্তিশালী মাদকমুক্ত সমাজ গঠন।

দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মাঠপর্যায়ে সাধারণ মানুষের সাথে গভীর যোগাযোগ রক্ষা করে চলেছেন নোমান। দলের প্রতি আনুগত্য এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে তাকে নিয়ে বেশ আশাবাদী স্থানীয় বিএনপি।

মনোনয়ন প্রসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি আমাকে মেয়র পদে মনোনয়ন প্রদান করে, তবে আমি বিশ্বাস করি ইসলামপুর পৌরবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।”

জামালপুর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ঐতিহ্যবাহী পৌরসভাটি কাঁসা শিল্পের জন্য দেশজুড়ে সমাদৃত। ১৯৯৮ সালে ১৪.৭১ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এই পৌরসভায় ইতিপূর্বে ১৯৯৯, ২০০৪ এবং ২০১১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাজিম হোসেন নোমান যদি দলীয় সমর্থন পান, তবে ইসলামপুর পৌরসভায় বিএনপির অবস্থান আরও সুসংহত ও শক্তিশালী হবে। তার তারুণ্য ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ইসলামপুর পৌরসভার মেয়র পদে লড়বেন সাবেক ছাত্রনেতা নাজিম হোসেন নোমান

আপডেট টাইম : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬