সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইসির শোকজের লিখিত জবাব দিলেন মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পুরোনো ছবি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া শোকজ নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে তিনি এ ব্যাখ্যা জমা দেন।

ইসি সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মামুনুল হক কমিশনে উপস্থিত হয়ে শোকজ নোটিশের জবাব দেন। তার ব্যাখ্যা পর্যালোচনা করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

এ বিষয়ে মামুনুল হক জানান, তাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদে অপসাংবাদিকতা হয়েছে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন, তবে নিজের নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাননি।

তিনি আরও জানান, কমিশনকে জানানো হয়েছে যে তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সংসদ নির্বাচনের কোনো প্রচারণায় অংশ নেননি। এখন কমিশন তার লিখিত জবাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন।

নোটিশে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে তিনি অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ বিষয়ে একটি অনলাইন সংবাদও প্রকাশিত হয়।

নির্বাচন কমিশনের মতে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিন ১২ ফেব্রুয়ারির তিন সপ্তাহ আগেই এ ধরনের কার্যক্রম নির্বাচনী প্রচারণার আওতায় পড়ে, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন।

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইসির শোকজের লিখিত জবাব দিলেন মামুনুল হক

আপডেট টাইম : ০১:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬