সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে উল্লাপাড়া উপজেলা বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উল্লাপাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী র‌্যা-১২ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মেসার্স দত্ত এন্ড ব্রাদার্সের মালিক স্বপন কুমার দত্ত ৩০ হাজার, ভাই-ভাই ফল ভান্ডারের মালিক মো: আবদুল আলীম ৫ হাজার, মেসার্স বাবা-বাবা-মায়ের দোয়া ডিমের আড়তের মালিক মো: মিলন আকন্দ ১ হাজার, মেসার্স তোফাজ্জল স্টোরের মালিক মো: তোফাজ্জল হোসেন ৫ হাজার ও মেসার্স আলম স্টোরের মালিক মো: রবিউল আলম ২০ হাজার।

মো. সোহেল শেখ জানান, উল্লাপাড়া বাজারে চিনি, ভোজ্য তেল, ডিম, শিশু খাদ্য ও কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে বিদেশী শিশুখাদ্য হরলিক্স, চকলেট, কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য না থাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা, পণ্যের মোড়কে লেবেল না থাকা, ডিমের পাইকারি দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকা, মেয়াদোত্তীর্ন পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ না থাকার অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬