সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় মুক্তপঠনে ৩ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘মুক্তপঠন গ্রন্থাগার’-এর উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য সিরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনের শেষ দিনে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।

মোট আটটি ইভেন্টে তিনটি গ্রুপ—ক, খ ও গ—এ প্রতিদ্বন্দ্বিতা শেষে ৫৯ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পুরস্কার হিসেবে শতাধিক ফলদ ও বনজ গাছের চারা, মানসম্মত বই এবং সনদপত্র দেওয়া হয়।

২০১১ সালে প্রতিষ্ঠিত মুক্তপঠন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, “মানবজাতির মুক্তির দূত নূর নবী হযরত মুহাম্মদ (সা.)-কে আমাদের জানতে হবে এবং তাঁর জীবনাদর্শকে মনে-প্রাণে লালন করতে হবে। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর সুমহান জীবন ও শিক্ষার সঙ্গে পরিচিত করা এবং তা সঠিকভাবে উপলব্ধির সুযোগ তৈরি করতেই মূলত এই আটটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস ও উপজেলা একাডেমিক সুপারভাইজার। এছাড়া স্থানীয় কবি, সাহিত্যিক, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহানবী (সা.)-এর শান, মর্যাদা ও আদর্শ শিশুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ—এ বিষয়ে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উল্লাপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব আব্দুল আজিজ।

এর আগে ২৬ আগস্ট থেকে শুরু হওয়া এ আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের ওপর কুইজ, সাবলীল পঠন (রিডিং), রচনা, বক্তৃতা, কবিতা লিখন, সিরাতের ঘটনা বলা, কোরআন তিলাওয়াত এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নিজেদের চরিত্র গঠন এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

উল্লাপাড়ায় মুক্তপঠনে ৩ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আপডেট টাইম : ০৫:২৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬