মোঃ শিবলী নোমান
তুমি নামক ফুলটি এখন
ফুটবেনা হয়তো আর।
মনে বসন্ত এসেছিল তা
হয়ে গেছে পার।
প্রকৃতির মাঝে বসন্ত আসলে
ফুল ফোটে বনে।
তুমি নামক ফুলটি তখন
ফুটে ছিল মনে।
মনের মধ্যে সারা জীবন
বসন্তের হাওয়া বয়।
তুমি নামক ফুলটি তাই
মনে ফুটে রয়।
সেই বসন্ত ফুরিয়ে গেলে
ফুল ঝরে পড়ে।
হৃদয়ের সেই ফুলটি তখন
যায়না রাখা ধরে।
মনের বসন্ত হারিয়ে গেছে
তুমি নাই বলে।
হয়তো হৃদয়ে ফুটবে ফুল
আবার বসন্ত এলে।
শুকিয়ে গেলে ফুলকি আর
গাছে থাকতে পারে।
সবার চোখ ফাঁকি দিয়ে
একদিন যায় ঝরে।

রিপোর্টার: 






















