আজ ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার। আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা ও গুণী মনীষীর জন্ম- মৃত্যুর তথ্য দিয়ে জনতার কন্ঠের বিশেষ আয়োজন “একনজরে এই দিনটি”
ঘটনাবলি:
১৮৮২ – কলকাতার বাদুড়বাগানে বিদ্যাসাগরের বাড়িতে বিকেল ৪টায় শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ ও তাদের মধ্যে স্মরণীয় কথাবার্তা হয়।
১৯০৫ – বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।
১৯১৪ – যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।
১৯২২ – জার্মানি ত্যাগ করে আইনস্টানের যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে।
১৯২৪ – তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়।
১৯৪৭ – পূর্ববঙ্গ পার্লামেন্টারি দলের নেতা নির্বাচনে খাজা নাজিমুদ্দিনের কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরাজয়।
১৯৬২ – নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরিন হন। ১৯৯০ সাল পর্যন্ত তাকে জেলখানায় কাটাতে হয়।
১৯৬৫ – পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।
২০০২ – স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত।
২০০৩ – ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়িবোমা হামলা হয়।
২০১৯ – ভারত সরকার সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ও সংলগ্ন অনুচ্ছেদ ৩৫এ বাতিল ঘোষণা করে। সেইসঙ্গে জম্মু ও কাশ্মীর রাজ্য বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ঘোষণা করে।
২০২৪-বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন।
জন্ম:
১৮০২ – নিল্স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।
১৮৫০ – গি দ্য মোপাসঁ, একজন বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক।
১৮৮৯ – কমরেড মুজফ্ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।
১৯০৪ – অতুল সুর, বিশিষ্ট ইতিহাসবিদ, নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ, লেখক ও কলকাতা বিশেষজ্ঞ।
১৯০৬ – জন হিউস্টন, আইরিশ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা।
১৯৩০ – নীল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, প্রথম মানুষ যিনি চাঁদে অবতরণ করেন।
১৯৩১ – গীতা দে, ভারতীয় বাঙালি চলচ্চিত্র, থিয়েটার অভিনেত্রী।
১৯৪০ – অধ্যাপক ড. অনুপম সেন, উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়; সমাজবিজ্ঞানী এবং একুশে পদক বিজয়ী।
১৯৪২ – কেয়া চক্রবর্তী, ভারতীয় বাঙালি মঞ্চশিল্পী।
১৯৪৯ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল।
১৯৬৮ – মারিন ল্য পেন, ফরাসি রাজনীতিবিদ।
১৯৭৫ – কাজল, ভারতীয় অভিনেত্রী।
১৯৯১ – সোহাগ গাজী, বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যু:
১৭৭৫ – মহারাজা নন্দকুমার, ব্রিটিশ ভারতের কর কর্মকর্তা।
১৮৯৫ – সমাজতন্ত্র ও মার্কসবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিখ এঙ্গেলস।
১৯৩২ – অতুল সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
১৯৬২ – মেরিলিন মনরো, বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, যৌন আবেদক ও পপ আইকন।
১৯৭৫ – কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর।
১৯৭৭ – নোবেলজয়ী ব্রিটিশ শারীরতত্ত্ববিদ এডগার অ্যাড্রিয়ান।
১৯৮৪ – সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা, বিমান দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম নারী বৈমানিক।
১৯৮৭ – ইরানের বিমান বাহিনীর পাইলট মেজর জেনারেল আব্বাস বাবায়ী ইরাকের আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় মারা যান।
২০০০ – লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার। আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা।

রিপোর্টার: 

















