সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

এল নিনোর প্রভাবে বিশ্বে তাপমাত্রার নতুন রেকর্ডের শঙ্কা

বিশ্বজুড়ে আবারও তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। শক্তিশালী এল নিনো পরিস্থিতির মধ্যে ২০২৬ সালের আগস্ট মাস ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আগস্ট। বুধবার (৯ সেপ্টেস্বর) প্রকাশিত কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিথ্রিএসের তথ্য অনুযায়ী, আগস্টে বিশ্বের গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ৬২.৫ ডিগ্রি ফারেনহাইট। ২০২৩ ও ২০২৪ সালের আগস্টের রেকর্ডও ছাড়িয়ে গেছে এবারের তাপমাত্রা। খবর এবিসি নিউজের।

১৯৪০ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৬ শুধু উষ্ণতম আগস্টই নয়, সব মাসের হিসাবেও যৌথভাবে সবচেয়ে উষ্ণ মাস। এর আগে জুলাই ২০২৩-এ একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এবার আগস্টে বৈশ্বিক তাপমাত্রা শিল্প-পূর্ব সময়ের (১৮৫০-১৯০০) গড়ের চেয়ে ১.৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০২৫ সালের নভেম্বরের পর এটিই প্রথম মাস, যখন তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে ১.৫ ডিগ্রি সেলসিয়াসকে গুরুত্বপূর্ণ সীমা হিসেবে ধরা হয়েছে।

একই সময়ে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২২ আগস্ট ৬০ ডিগ্রি দক্ষিণ থেকে ৬০ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী সমুদ্রপৃষ্ঠের দৈনিক গড় তাপমাত্রা ছিল ৬৯.৯৮ ডিগ্রি ফারেনহাইট, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে জুন থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালও ছিল ইতিহাসের উষ্ণতম। ১৩২ বছরের রেকর্ডে ১৯৩৬ ও ২০২১ সালের আগের রেকর্ড ভেঙেছে এবারের গ্রীষ্ম।

পশ্চিম ইউরোপেও ছিল ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম। দীর্ঘস্থায়ী তাপ ও শুষ্ক আবহাওয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়েছে এবং ইউরোপের বিভিন্ন নদীর পানির স্তর কমে পানি সরবরাহ, সেচ ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

বিজ্ঞানীদের মতে, এল নিনো তাপমাত্রা বাড়ালেও মূল কারণ মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

এল নিনোর প্রভাবে বিশ্বে তাপমাত্রার নতুন রেকর্ডের শঙ্কা

আপডেট টাইম : ০৬:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে আবারও তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। শক্তিশালী এল নিনো পরিস্থিতির মধ্যে ২০২৬ সালের আগস্ট মাস ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আগস্ট। বুধবার (৯ সেপ্টেস্বর) প্রকাশিত কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) নতুন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিথ্রিএসের তথ্য অনুযায়ী, আগস্টে বিশ্বের গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ৬২.৫ ডিগ্রি ফারেনহাইট। ২০২৩ ও ২০২৪ সালের আগস্টের রেকর্ডও ছাড়িয়ে গেছে এবারের তাপমাত্রা। খবর এবিসি নিউজের।

১৯৪০ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৬ শুধু উষ্ণতম আগস্টই নয়, সব মাসের হিসাবেও যৌথভাবে সবচেয়ে উষ্ণ মাস। এর আগে জুলাই ২০২৩-এ একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

আরও পড়ুন: ফোল্ডেবল ফোনের বাজারে ৪০% দখলের সম্ভাবনা আইফোন ডুওর