সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ওসমান হাদীরা কখনো মরে না: মির্জা মোস্তফা জামান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

এক শোকবার্তায় তিনি বলেছেন, ওসমান হাদির মতো বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না। তাঁরা যুগ যুগ ধরে বেঁচে থাকেন নিপীড়ত-নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে। জুলাই বিপ্লবের অগ্রসৈনিক ওসমান হাদী আজ আমাদের মাঝে না থাকলেও লাখো লাখো দেশপ্রেমিক তরুণদের মাঝে তার আদর্শ বেঁচে থাকবে।

ওসমান হাদির আত্মার মাগফেরতা কামনা করে এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবী জানান তিনি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীর গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয়ভাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়, শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাযা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়।

89
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদীরা কখনো মরে না: মির্জা মোস্তফা জামান

আপডেট টাইম : ০৯:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫