সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩৭ জন দেখেছেন

কক্সবাজার প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম–পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

আপডেট টাইম : ০২:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫