সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কণ্ঠশিল্পী ও বাচিকশিল্পী বিপ্লব আহম্মেদের কাব্যযাত্রায় যুক্ত হলো নতুন আবৃত্তি অ্যালবাম

আবৃত্তির সঙ্গে ঘর বসতি বিপ্লব আহম্মেদের। তার কণ্ঠে কবিতা যেন আরামে নিজেকে মেলে ধরে। এবার প্রকাশ পেয়েছে প্রচার বিমুখ এই বাচিক শিল্পীর আবৃত্তির অ্যালবাম ‘কবিতায় বিপ্লব’। পাঁচ কবির পাঁচ কবিতা দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। কবিতাগুলো হলো রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ‘বাতাসে লাশের গন্ধ’ নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’, তারাপদ রায়ের ‘দারিদ্য রেখা’, আরিফ সামসুলের ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ এবং সব্যসাচী লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘উত্তরাধিকার’।

অ্যালবামের ‘বাতাসে লাশের গন্ধ’ আবৃত্তিটি সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রযোজনা সংস্থা আজব রেকর্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে। এটিসহ বাকি আবৃত্তিগুলোর সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

বিপ্লব আহমেদ বলেন, ‘আবৃত্তির সঙ্গে আমার সংসার পুরনো। নীরবেই করছিলাম। প্রচারণা বা প্রকাশের তাগিদ বোধ করিনি। এবার মনে হলো এরকম কিছু করা দরকার। তাতে যদি কিছুটা হলেও মানুষ কবিতামুখী হয় সেটাই অনেক।’

বিপ্লব আহম্মেদ জানান, বাকি ৪টি আবৃত্তি প্রত্যেক সপ্তাহে ইউটিউবে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। ‘কবিতায় বিপ্লব’ নামের এ আবৃত্তির অ‍্যালবাম স্পটিফাইসহ সকল অডিও প্লাটফর্মে শোনা যাচ্ছে বলে জানান এ আবৃত্তিকার।

One thought on “কণ্ঠশিল্পী ও বাচিকশিল্পী বিপ্লব আহম্মেদের কাব্যযাত্রায় যুক্ত হলো নতুন আবৃত্তি অ্যালবাম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কণ্ঠশিল্পী ও বাচিকশিল্পী বিপ্লব আহম্মেদের কাব্যযাত্রায় যুক্ত হলো নতুন আবৃত্তি অ্যালবাম

আপডেট টাইম : ০৬:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬