মোঃ শিবলী নোমান
কষ্ট গুলো বোবার মত
বলতে পারেনা মুখে।
পাহাড় সম কষ্ট তাই
জমাট বাঁধে বুকে।
চোখের পানির সাথে যদি
কষ্ট ঝরে যেত।
বোবা কষ্টের যেন তখন
কত ভালো হতো।
কষ্টের ভাষা কখনো তাই
যায়না প্রকাশ করা।
শুরু হয় মনের মাঝে
কষ্টের পাহাড় গড়া।
কবিরা কিন্তু কষ্টের কথা
কবিতায় লিখে যায়।
মনের কষ্ট তখন তাই
কবিতায় স্থান পায়।
বোবা কষ্ট তাই শুধু
বুকের মাঝেই থাকে।
গভীর রাতে ঘুম ভাঙলে
কষ্ট গুলো ডাকে।
মুখ দেখে বোঝা যায়না
কষ্ট থাকে বুকে।
মানুষ কষ্ট লুকিয়ে রেখে
থাকে হাসি মুখে।

রিপোর্টার: 






















