সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কাজিপুরকে হারিয়ে সেমিতে রায়গঞ্জ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 55

ক্রীড়া প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় কাজিপুর উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিতে পা রেখেছে রায়গঞ্জ উপজেলা দল।

সোমবার (৮ সেপ্টেম্বর)  বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলাটি অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্য দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ১৮ মিনিটেই ফরোয়ার্ড মারুফের গোলে এগিয়ে যায় রায়গঞ্জ।  ৪০ মিনিটি গোলটি পরিশোধ করেন কাজিপুরের মঈদুল ইসলাম। ১-১ গোলের সমতা নিয়ে উভয় দল দ্বিতীয়ার্ধে মাঠে নামে। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের সম্পূর্ণ মেলে ধরতে পারেনি কাজিপুর। একের পর এক আক্রমণে এগিয়ে থাকে রায়গঞ্জ। খেলার ৬০ মিনিটে ফরোয়ার্ড পায়েলের গোলে ২-১ গোলে এগিয়ে যায় রায়গঞ্জ। এরপর কাজিপুরের ফরোয়ার্ড বার বার আক্রমণের চেষ্টা করেও রায়গঞ্জের গোলকিপার আব্দুল হান্নানের কাছেই পরাস্ত হয়। খেলার ৮০ মিনিটে রায়গঞ্জের ফরোয়ার্ড  মারুফের দ্বিতীয় গোল ব্যবধান আরও বাড়িয়ে দেন। অবশেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রায়গঞ্জ দল।

কাজিপুরের ফরোয়ার্ডদের একাধিক আক্রমণ প্রতিহত করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত রায়গঞ্জের গোলকিপার আব্দুল হান্নান। রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির আব্দুল হান্নানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নুরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট ও সজিব সরকার।

আগামী শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ পৌরসভা ও তাড়াশ উপজেলার মধ্যে প্রথম সেমিফাইনাল ও শনিবার ( ১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে উল্লাপাড়ার মুখোমুখি হবে রায়গঞ্জ উল্লাপাড়া উপজেলা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কাজিপুরকে হারিয়ে সেমিতে রায়গঞ্জ

আপডেট টাইম : ০৭:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫