সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কাজিপুরে পাট ধোয়ার সময় সাপের কামড়ে কৃষক আহত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে পাট ধোয়ার সময় পানিতে থাকা সাপের কামড়ে মো. ওমর আলী (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে সাপ আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওমর আলী ওই গ্রামের মৃত আজিজুল ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পানিতে পাট ধোয়ার সময় হঠাৎ একটি সাপ ওমর আলীকে কামড় দেয়। সাপের কামড়ে আহত হওয়ার পর স্বজনরা তাকে দ্রুত স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, কয়েকদিন আগেও একই গ্রামের হযরত নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় সাপের কামড়ের ঘটনায় চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
বর্ষা মৌসুমে চরাঞ্চলের বিভিন্ন জলাশয়ে পাট জাগ দেওয়া ও ধোয়ার কাজ বাড়ায় সাপের উপদ্রবও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় পানিতে নামার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজিপুরে পাট ধোয়ার সময় সাপের কামড়ে কৃষক আহত

আপডেট টাইম : ০৯:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬