সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনটিকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে মনে করা হয়। ৫৪ বছরের ইতিহাসে একবার অল্প দিনের জন্য জাতীয় পার্টি বিজয়ী হয়। বাকি সবগুলো নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থীরাই বিজয়ী হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর শহীদ এম মনসুর আলী পরিবারের দখলেই ছিল এ আসনটি।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতিকে তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। বিএনপি প্রতিষ্ঠার পর এ আসনে কখনোই বিজয়ী হতে পারেনি।
তবে বিজয়ী হয়েই সেলিম রেজা বলেছেন, আমি ভোটারদের বলেছিলাম কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে ধানের শীষে ভোট দিন। তারা কথা রেখেছেন। এখন আমার দায়িত্ব দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা।” শুক্রবার জুমার নামাজ শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে পিতার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিই হবে আমার মুল লক্ষ্য।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















