প্রতিবেদক কাজিপুর। জনতার কণ্ঠ.কম:
সিরাজগঞ্জের কাজিপুরে শিক্ষার আলো ছড়াচ্ছে মোহাম্মদ আলী শিশু সদন। সুন্দর পরিবেশে লেখাপড়া, ভালো খাবার ও পোশাক পেয়ে ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে পড়াশোনা করছে। পুরো শিশু সদনজুড়ে পড়াশোনায় মুখরিত রয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ আলী শিশু সদনটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দিয়ে লেখাপড়ার পাশাপাশি ভালো মানের খাবার ও পোশাক দিয়ে আসছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের সুন্দর জীবন গঠনে সবধরনের সহযোগিতা করে যাচ্ছে মোহাম্মদ আলী শিশু সদন কর্তৃপক্ষ৷
মোহাম্মদ আলী শিশু সদনের লেখাপড়ার পরিবেশ ও তাদের নিয়ম শৃঙ্খলায় সন্তুস্ট স্থানীয়রাও।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, এখানকার পড়াশোনা ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। যে কারণে সবাই নিয়মিত এই সদনে শিক্ষা নিতে আসে। এলাকার হেলাল উদ্দিন জানান প্রতিষ্ঠান টা খুব ভালো,আমাদের এলাকারই ছেলেমেয়ে লেখাপড়া করছে, শিক্ষকটাও ভালো৷
মোহাম্মদ আলী শিশু সদনের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন আমরা সবসময় চেষ্টায় আছি ছেলেমেয়েদের জীবন সুন্দর ভবিষ্যত গঠনের লক্ষে,আশাকরি তারা লেখাপড়া করে একদিন মানুষের মত মানুষ হবে।

রিপোর্টার: 





















