সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

হামলায় কিয়েভের একটি বাড়িতে আগুন ধরে যায়। ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৩৩ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ বরাতে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকোর বরাত দেওয়া হয়েছে। তিনি জানান, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানীর আবাসিক এলাকা ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি আবাসিক ভবনের পাশাপাশি একটি চিকিৎসাকেন্দ্র ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীর পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলায় একটি শিশু হাসপাতালেও হামলা হয়েছে। এতে হাসপাতালের জানালার কাচ ভেঙে যায় এবং আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ওই এলাকায় অন্তত দুটি আবাসিক ভবনেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় মধ্যরাতের দিকে কিয়েভের কেন্দ্র থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাধারণত রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা যে সময়ে বেশি হয়, তার তুলনায় এবার হামলা কিছুটা আগেই শুরু হয়। পরে বৃহস্পতিবার ভোরে আবারও হামলার দ্বিতীয় দফা চালানো হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া কয়েক ডজন ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ১৬৮টি ড্রোন ব্যবহার করেছে। হামলায় কিনঝাল ও জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইস্কান্দার ও উত্তর কোরিয়ার তৈরি কেএন২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

কিয়েভের বৃহত্তর অঞ্চলের ব্রোভারি জেলাতেও হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, সেখানে একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন।

এর আগে ইউক্রেনের বিমানবাহিনী সতর্ক করে জানায়, রাশিয়ার কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র কাগারলিক গ্রামের ওপর দিয়ে রাজধানীর দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়।

এদিকে হামলার প্রভাব ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়ে। পোল্যান্ডের সামরিক কমান্ড জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে যুদ্ধবিমান মোতায়েন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। বিশেষ করে ইউক্রেন সীমান্তবর্তী এলাকাগুলোয় বাড়তি সতর্কতা নেওয়া হয়।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়ে আসছে। সর্বশেষ হামলায় একসঙ্গে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের দাবি করেছে ইউক্রেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

আপডেট টাইম : ০১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬