সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কিশোরীকে অপহরণের মামলায়, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 209
ব্যুরো প্রধান,নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে এক কিশোরীকে অপহরণ মামলায় উজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে চৌদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সেই সাথে নারী শিশু আইন অনুযায়ী আসামীকে প্রদত্ত জরিমানার অর্থ অপহরণের শিকার ক্ষতিগ্রস্থ ওই কিশোরীকে প্রদানের নির্দেশ দেন আদালতের বিচারক।
সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত উজ্জল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ব্যালট উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুলাই সকাল সাড়ে ৫টার দিকে উজ্জল হোসেন বদলগাছী উপজেলার বারাতৈল গ্রামের নানীর বাড়ি থেকে ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে বোনের বাসায় আটক রাখে। পরে ওই কিশোরীর মা বদলগাছী থানায় অভিযোগ করলে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি উজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে এদিন বিচারক এই রায় দেয়।
রাষ্ট্রপক্ষের সরকারী কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম বলেন- কিশোরীকে অপহরনের বিষয়টি সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীর ১৪ বছর কারাদন্ড এবং অর্থদন্ড দিয়েছে। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।
আসামী পক্ষে কৌঁশলি আশিক আল ইমরান হিল্লোল উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কিশোরীকে অপহরণের মামলায়, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৪:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫