সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া পৌর শহরের প্রধান প্রধান সড়কে এই আনন্দ শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা নিয়ে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

রাজনৈতিক ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু।

এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাহা, নীলমণি সাহা, বিপ্লব সাহাসহ স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬