সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম ও পানি বিতরণ

সারা দেশের মতো কুড়িগ্রামেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল। পরীক্ষার্থীদের কলম ও বিশুদ্ধ পানির বোতল বিতরণের পাশাপাশি অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করায় সংগঠনটির এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত হন তাদের অভিভাবকরাও। এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের হাতে কলম ও পানির বোতল তুলে দেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে শুভেচ্ছা জানান সংগঠনের জেলা সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওন।

শুধু শিক্ষার্থীরাই নয়, দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের কথাও বিবেচনায় নেয় জেলা ছাত্রদল। প্রচণ্ড গরমে তাদের স্বস্তি দিতে পানির বোতল সরবরাহের পাশাপাশি ছায়াযুক্ত স্থানে বসার জন্য চেয়ার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

এ উদ্যোগের প্রশংসা করে এক অভিভাবক বলেন, “এই গরমে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কুড়িগ্রাম জেলা ছাত্রদলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের এ মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করি।”

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওন বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সহযোগিতায় অতীতেও কাজ করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম ও পানি বিতরণ

আপডেট টাইম : ০৭:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬