সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর ভাসানী মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলপূর্বক এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কর্মীরা বলছেন আপা আসবেন। আপা যদি কর্মীদের ভালোবাসতেন, তাহলে তার আত্মীয়-স্বজন নিয়ে বিদেশে পারি জমাতেন না। আপনারা বলছেন আপা আসবে, আর আমরা বলছি আপনাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের আপা লুট করেছে, খুন করেছে দেশের বারোটা বাজিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় তিনি যত অপকর্ম করেছেন সকল অপকর্মের বিচার এই বাংলার মাটিতে হবে। তাকে নিয়ে এসে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে।

বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন পৌর মুক্তমঞ্চের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জল ও যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল, আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬