কুমিল্লায় হত্যা মামলার আসামি ও রতন গ্রুপের প্রধান রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতে নগরীতে পুলিশের নিয়মিত অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহাদাত হত্যাকাণ্ডের মামলার
পুলিশ জানায়, রতনের বিরুদ্ধে শাহাদাত হত্যা মামলাসহ অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
২০২২ সালে মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহাদাত নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গ্রেপ্তারের পর রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















