সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় মাদক নিয়ে কলহের জেরে মা-ভাই খুন

কুমিল্লা: কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি।

সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)।

ঘটনার পর থেকে বিল্লাল হোসেন পলাতক। এ ঘটনায় বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে আসেন। এসময় মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে ঢুকতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। পরে বিল্লাল তার ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এসময় ঠেকাতে গেলে মা রাহেলা বেগমকেও কোপাতে থাকেন বিল্লাল। এতে ঘটনাস্থলেই কামাল নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রাহেলা বেগমের।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত বিল্লাল পালিয়ে গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। তার ছোট ভাই মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়েও পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কুমিল্লায় মাদক নিয়ে কলহের জেরে মা-ভাই খুন

আপডেট টাইম : ১২:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫