সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল একজনের

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. রাশেদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত সিএনজি চালকসহ চার যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভেড়ামারা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। ১২ মাইলে গিয়ে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল, ট্রাক ও সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাইদুল ইসলাম মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত সিএনজি চালক ও যাত্রীদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক পলাতক। পুলিশ সিএনজি ও ট্রাক জব্দ করেছে।

ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ভেড়ামারা থানা পুলিশ উপস্থিত হয়েছে। পরবর্তী কার্যক্রম হাইওয়ে পুলিশ পরিচালনা করবে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো. মহিদুল ইসলাম কালবেলাকে জানান, পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাক ও সিএনজি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল একজনের

আপডেট টাইম : ০১:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬