সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

খালবিলে বর্ষার পানি বেড়েছে ধুন্দি-ধিয়ালের কদর

ভারী বর্ষণে খাল বিল ভরে ওঠায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন গ্রামীন হাট-বাজারে মাছ ধরার বাঁশের তৈরি ধুন্দি-ধিয়াল বিক্রির কদর বেড়েছে। অনেকটা ব্যস্ত সময় করছেন ধুন্দি-ধিয়াল কারিগররা।

কয়েকদিনের টানা বৃষ্টিতে খালবিল, নদীনালা পানিতে ভরে উঠায় মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ধুন্দিধিয়াল পেতে মাছ ধরছে স্থানীয়রা। ধুন্দি-ধিয়ালে ছোটি ছোট সুস্বাদু মাছ গ্রামীন হাট-বাজারে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করছেন।
সরেজমিনে দেখাগেছে উল্লাপাড়া উপজেলা সদরসহ, প্রতাপ, বড়হর, উধুনিয়া, সলপ, বোয়ালিয়া, মহনপুর, সলঙ্গা, চারাবটতলা, উনুখা, দবিরগঞ্জ, কুচিয়ামারা, ধামাইকান্দি, ধরইল,পুর্ণীমাগাতী, রাজমান,গয়হাট্রা গ্রামঞ্চলের বিভিন্ন হাটবাজার গুলোতে ধুন্দি, ধিয়াল দারকির মাছ বিক্রি করছে।

উপজেলার সলঙ্গা হাটে ধুন্দি-ধিয়াল, বিক্রি করতে আসা আসাদুল ইসলাম জানান, বর্ষার সময় ধুন্দি-ধিয়ালের কদর বাড়ে। বর্ষা মৌসুমে মাছ ধরার সরঞ্জাম বিক্রি করে আমরা সংসার চালাই। মাছ শিকারী,আব্দুল মমিন জানান, বাঁশের তৈরি ধুন্দি-ধিয়াল, দাড়কি দিয়ে সহজেই মাছ ধরা যায়। রাতে পানিতে পেতে রাখি। সকালে ধুন্দি,ধিয়াল ঝেড়ে মাছ বাজারে বিক্রি করি।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

খালবিলে বর্ষার পানি বেড়েছে ধুন্দি-ধিয়ালের কদর

আপডেট টাইম : ০৬:০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫