সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদের শোক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাসুদ।
মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
 স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে তার দৃঢ় অবস্থান ও আপোষহীন নেতৃত্ব জাতিকে বারবার অনুপ্রাণিত করেছে। প্রতিকূলতা, রাজনৈতিক প্রতিহিংসা ও কারাবাস সত্ত্বেও তিনি কখনো নীতিগত অবস্থান থেকে সরে যাননি, যা একজন রাজনৈতিক নেতার জন্য বিরল দৃষ্টান্ত।
রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনাও জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদের শোক

আপডেট টাইম : ০৮:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫