সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মির্জা মোস্তফার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 57

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, ধানের শীষে ভোট দেয়া মানে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়া।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ আদালত চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোকালে তিনি এসব কথা বলেন।

মির্জা মোস্তফা জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারে কাজ করছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি রাজনৈতিক নীতি নয়, এটি জনগণের মুক্তি এবং দেশের গঠনমূলক সংস্কারের রূপরেখা। ধানের শীষে ভোট দেওয়া মানে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।

আরও পড়ুন: মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই: মির্জা মোস্তফা

তিনি আরও যোগ করেন,এই ৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও প্রশাসন সব ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা চাই জনগণ যেন এই রূপরেখা জানে, বুঝে, এবং নিজের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যত গড়ে তোলে।

লিফলেট বিতরণকালে আদালত চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে আইনজীবী, সহকারী আইনজীবী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপি’র উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, নির্বাহী কমিটির সদস্য আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল ও ফরহাদ হোসেন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার ও সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ,যুবনেতা ওলি, সুরুজ্জামান,মহিলা দলের নেত্রী কলি ও সীমা খাতুন, শ্রমিক নেতা নাঈম, গোলাপ, মির্জা দুলাল ও মির্জা হাফিজ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মির্জা মোস্তফার

আপডেট টাইম : ০৩:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫