সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত; আহত ৫-৬ জন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 63
বিকাশ চন্দ্র প্রামানিক ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ৬-৭ জন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রীজ এলাকায় উল্টে যাওয়া ভটভটির নিচে চাপা পড়ে এ ঘটনা ঘটে।
নিহত হলেন- আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।
স্থানীয় সুত্রে জানা যায়- তারা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রীজ এলাকায় একটি মোটরসাইকেল সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় তাদের ভটভটি। এতে ওই ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এসময় ভটভটিতে থাকা বাকিদের উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রীজ এলাকায় ভটভটি উল্টে চাপা পড়ে দুই জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গরুবোঝাই ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত; আহত ৫-৬ জন

আপডেট টাইম : ১০:৩৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫