সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গেঞ্জির কাপড়ে মুড়িয়েও আগ্নেয়াস্ত্র লুকাতে পারলেন না, অবশেষে ডিবির হাতে ধরা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 79

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দুটি ওয়ান শাটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারকরেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) ও বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২)।

শনিবার (২ আগষ্ট) ‍দুপুরের দিকে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক রতন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (১ আগষ্ট) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামতৈল পশ্চিমপাড়া এলাকা যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআই নাজমুল আরও বলেন, পুলিশ সুপার জনাব মো. ফারুক হোসেন স্যারের নির্দেশনায়  গোয়েন্দা পুলিশের ওসি একরামুল হোসাইন স্যারের নেতৃত্বে একটি চৌকস টিম জামতৈল পশ্চিমপাড়া এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়। এ সময় ওই দুই অস্ত্র ব্যবসায়ী মোটর সাইকেলযোগে বেলকুচির যাওয়ার সময় তাদের তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে তাদের দুজনের প্যান্টের পেছনে গেঞ্জির কাপড়ে মোড়ানো অবস্থায় ১টি করে দেশীয় ওয়ান শাটারগান জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গেঞ্জির কাপড়ে মুড়িয়েও আগ্নেয়াস্ত্র লুকাতে পারলেন না, অবশেষে ডিবির হাতে ধরা

আপডেট টাইম : ০৭:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫