সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গ্রামবাসীর ধাওয়ায় ভ্যানভর্তি মালামাল ফেলে পালাল চোরেরা

চোরচক্রের ফেলে যাওয়া ভ্যানসহ বিভিন্ন জিনিসপত্র। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়ার মুখে ভ্যানভর্তি মালামাল ফেলে পালিয়েছে একদল চোর। স্থানীয় লোকজনের দাবি, পালিয়ে যাওয়ার সময় চোরেরা দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি একটি বন্দুক প্রদর্শন করে এবং দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়েকজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ডাক-চিৎকার শুরু করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করেন।

স্থানীয় চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করেন। একপর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে তিনি দাবি করেন। তবে গ্রামবাসী পিছু না হটে তাদের ধাওয়া করতে থাকেন।

ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয় লোকজনের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ওই ব্যক্তিরা ভ্যান ও তাতে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী ও ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামবাসীর ধাওয়ায় ভ্যানভর্তি মালামাল ফেলে পালাল চোরেরা

আপডেট টাইম : ১২:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬