সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩০ জন দেখেছেন

স্বাস্থ্য ডেস্ক। জনতার কণ্ঠ.কম

সকালে ঘুম থেকে উঠেই অনেকেই কফির কাপ হাতে নেন—এই অভ্যাস অনেকের কাছে স্বাভাবিক। কিন্তু জানেন কি, খালি পেটে কফি খাওয়ার এই অভ্যাস শরীরের অনেক ক্ষতি করতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, সকালে কিছু না খেয়ে কফি খেলে শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে—পেটের সমস্যা থেকে শুরু করে মানসিক চাপ পর্যন্ত।

চলুন জেনে নিই, খালি পেটে কফি খেলে কী কী সমস্যা হতে পারে:

অ্যাসিডিটি আর হজমের সমস্যা : খালি পেটে কফি খেলে শরীরে অ্যাসিড বাড়ে। ফলে পেটে গ্যাস, পেট ফোলা, বুক জ্বালা বা পেটব্যথার মতো সমস্যা হতে পারে।

ক্ষুধা কমে যায়, পুষ্টিও মেলে না : কফি খেলে অনেকের ক্ষুধা মরে যায়। এতে সকালের গুরুত্বপূর্ণ খাবার বাদ পড়ে যায়। ধীরে ধীরে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে : ক্যাফেইন শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

মানসিক চাপ বাড়াতে পারে : সকালে শরীরে কর্টিসোল নামে একধরনের হরমোন স্বাভাবিকভাবেই তৈরি হয়। খালি পেটে কফি খেলে এই হরমোন আরও বেড়ে গিয়ে মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে।

তাহলে কী করবেন?

– সকালে ওঠার পর হালকা কিছু খেয়ে তারপর কফি পান করুন

– চাইলে এক গ্লাস পানি বা ফল দিয়ে দিন শুরু করুন

– বেশি মাত্রায় কফি না খেয়ে দিনে ১-২ কাপেই সীমাবদ্ধ থাকুন

সকালের এক কাপ কফি আপনার দিনকে চাঙ্গা করে তুলতে পারে ঠিকই, তবে খালি পেটে কফি খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর।

নিজের শরীরকে ভালো রাখতে চাইলে, কফি খাওয়ার সময় আর উপায়টুকু একটু খেয়াল করলেই হয়!

ট্যাগ :
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

আপডেট টাইম : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫