সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চবিতে গোলাম আযমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোলাম আযমের ব্যঙ্গাত্মক পোস্টার। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে গোলাম আযমের ব্যঙ্গাত্মক ছবি। সোমবার (৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের ওয়াশরুম এবং কলা ঝুপড়ির দেয়ালে এসব ছবি দেখা যায়।

টাঙানো ছবিগুলোতে গোলাম আযমের মুখে জুতার চিহ্ন আঁকা রয়েছে এবং নিচে লেখা ছিল ‘আমাকে জুতা মারুন।’

এ বিষয়ে চাকসু এজিএস ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘গোলাম আজম বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিতর্কিত ও সমালোচিত একজন ব্যক্তি। মুক্তিযুদ্ধের কৃতকর্মের কারণে অনেকেরই তার উপর ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকেই কেউ এই কাজ করতে পারে।’

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহু মতাদর্শের শিক্ষার্থীদের একটি কেন্দ্র। সবাই তাদের নিজেদের মতামত প্রকাশ করবে। নিজেদের রাজনৈতিক আদর্শ প্রকাশ করবে। সেই জায়গা থেকে যদি কোনো ভাই মনে করে তাদের রাজনৈতিক আদর্শ এরকম, তাহলে তারা তাদের মতো কাজ করবে।’

সাঈদ বিন হাবিব আরও বলেন, ‘ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের নিজ নিজ আদর্শ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে। এরপর শিক্ষার্থীরাই তাদের বিচার-বিবেচনার মাধ্যমে সেখান থেকে নিজেদের জন্য উপযুক্তটিকে বেছে নেবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য বিষয়টি করছে হয়তো। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে সর্বোচ্চ সক্রিয় আছি। আমি সবার প্রতি আহ্বান করছি সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু ধারার রাজনীতি বজায় রাখুন।’

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা গোলাম আযমের ফাঁসি কার্যকর করেছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চবিতে গোলাম আযমকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার

আপডেট টাইম : ০৭:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬