কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ভূঁইয়া (তনু) আর নেই। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর মাত্র এক মাস আগে তিনি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান।
আতাউর রহমান ভূঁইয়া তাড়াইল উপজেলার পূর্ব দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মরহুম আবদুল বারিক ভূঁইয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, সহকর্মী, শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও শিক্ষক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তারা।

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















