মোঃ সোহাগ হোসেন,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিবেদক । জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশ-রায়গঞ্জ-সলংগা (৬৪, সিরাজগঞ্জ-৩) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রংপুর বিভাগীয় টিমের সদস্য আব্দুল আলীম চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন ধানের শীষের বার্তা।
সোমবার(১৩ অক্টোবর) সকাল থেকে তিনি তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকা ঘুরে বেড়ান। কাদা-মাটি ভরা বিল পেরিয়ে, হাঁটু সমান কাঁদার মধ্যে দিয়ে, নৌকা ও পায়ে হেঁটে তিনি ঘরে ঘরে গিয়ে বিএনপি’র “রাষ্ট্র মেরামতের ৩১ দফা অঙ্গীকার” সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ স্থাপন করে বিএনপি’র কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন আব্দুল আলীম। তিনি বলেন,চলনবিলের মানুষ পরিবর্তন চায়। তারা চায় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র। আমি বিএনপির ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে, কারণ এই বার্তায় রয়েছে দেশের মুক্তির পথ।
স্থানীয়রা জানান, কাদা-মাটির কষ্টকে উপেক্ষা করে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় আব্দুল আলীমের প্রতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
একাধিক গ্রামে ঘুরে দেখা গেছে, ধানের শীষের প্রতীক আঁকা লিফলেট হাতে নিয়ে মানুষজন আলোচনা করছেন দেশের বর্তমান পরিস্থিতি ও বিএনপির ৩১ দফা প্রতিশ্রুতি নিয়ে।
চলনবিলের এই কাদামাটির অভিযানে প্রমাণিত হচ্ছে নির্বাচনী মাঠে জনগণের মন জয় করতে শুরু থেকেই সক্রিয় রয়েছেন আব্দুল আলীম ও তার সহযোগীরা।

রিপোর্টার: 



















