সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ গানপাউডার ও কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ৯’১৫ টার দিকে সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসএম কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫।
র‍্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। পরে র‍্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২’৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২’১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। র‍্যাবের ধারণা, উদ্ধার করা আলামতগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই স্থানে মজুত করে রাখতে পারে। তবে এসব আলামতের প্রকৃত ব্যবহার ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্তের মাধ্যমে আইনগত বিষয়টি নিশ্চিত করা হবে।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

আপডেট টাইম : ০১:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬