সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 50

জনতার কন্ঠ ক্রীড়া:

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দূর্দান্ত জয় পেয়ছে ব্রাজিল। একের পর এক আক্রমণে চিলির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত সময় পার করায় সেলেসাওরা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকা ব্রাজিল শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

মারাকানায় বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখায় ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রাখা সেলেসাওরা ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে। অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা কতটা একপাক্ষিক ছিল।

চিলির বিপক্ষে নিজেদের মাঠে ৪ মিনিটেই বল জালে জড়িয়েছিল ব্রাজিল। অফসাইড হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোল ব্রাজিলকে শেষমেশ লিড এনে দেয়।

৪৫ মিনিটে চিলির গিয়ের্মো মারিপানকে রেফারি লাল কার্ড দেখালেও ভিএআরের কল্যাণে মাঠ ছাড়তে হয়নি তাকে। হলুদ কার্ডে রক্ষা পান তিনি। এরপর অবশ্য গুরুতর এক ফাউলের জন্য কাসেমিরোকে হলুদ কার্ড দেখতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষদিকে।

দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে ব্রাজিল। ৭২ মিনিটে লুকাস পাকেতা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। লুইজ হেনরিকের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসা এই গোল কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

৭৬ মিনিটে ব্রুনো গুইমারেস তৃতীয় গোল করলে ব্রাজিলের আধিপত্য আরও সুদৃঢ় হয়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

আপডেট টাইম : ১১:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫