সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন

চূড়ান্ত পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কাজ। নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে বিবেচিত হলেও চূড়ান্ত গেজেট প্রকাশের আগে সচিব কমিটির পর্যালোচনা এবং মন্ত্রিসভার অনুমোদন বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এর গেজেট প্রকাশিত হতে পারে।

মন্ত্রিসভার অনুমোদনের পর এই চূড়ান্ত গেজেট প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া যেভাবেই হোক না কেন, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আরও দুই থেকে তিন দিন সচিব কমিটি কারিগরি কিছু দিক নিয়ে বিশ্লেষণ করবে। এর পর সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভায় নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য তা যাবে আইন মন্ত্রণালয়ে। এরপর প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট জারি হবে।

২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। যেখানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব রাখা হয়। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট ঘাটতি বিবেচনা করে কমিটি একটি নতুন ড্রাফট বা খসড়া চূড়ান্ত করছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা কমিটি বর্তমানে এই সুপারিশগুলো যাচাই-বাছাই ও চূড়ান্ত করার কাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন

আপডেট টাইম : ০৭:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬