সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চেলসিতে যেতে মরিয়া গার্নাচো, ম্যানইউকে হুমকি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 52

স্পোর্টস ডেস্ক:

মাত্র ২১ বছর বয়সেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। চুক্তি রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত, কিন্তু তবুও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—চেলসিতে বিক্রি না করলে অন্তত ছয় মাস বা এক বছর মাঠে নামবেন না।

ইতালির বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে জানা গেছে, গার্নাচো এই বার্তা পৌঁছে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। এমনিতেই সাম্প্রতিক সময়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি—ভেপ হাতে তার একটি ছবি ফাঁস হয়ে সমালোচনার ঝড় ওঠে। কোচ রুবেন আমোরিমও তাকে দলে রাখেননি যুক্তরাষ্ট্র প্রাক–মৌসুম সফরে, ইউরোপা লিগ ফাইনালে কম সময় খেলার জন্য প্রকাশ্যে কোচকে সমালোচনা করার পর থেকেই সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

গার্নাচোর শেষ ম্যাচ ছিল ৩০ মে হংকংয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ। এরপর ইউনাইটেড আক্রমণভাগে বড় পরিবর্তন আনে—রাসমুস হইলুন্ডকে ধারে পাঠানো হতে পারে এসি মিলানে, মার্কাস রাশফোর্ড যান বার্সেলোনায়, আর দলে ভেড়ে বেঞ্জামিন সেসকো, মাথ্যুস কুনহা ও ব্রায়ান এমবেউমো। ফলে গার্নাচোর অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়ে।

এদিকে চেলসি গার্নাচোর জন্য আলোচনায় গতি এনেছে। খেলোয়াড় ইতোমধ্যে ব্যক্তিগত শর্তে রাজি হয়ে গেছেন এবং লন্ডনের ক্লাবেই খেলতে চান। দুই ক্লাবের মধ্যে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের এপ্রিলে ইউনাইটেডের সিনিয়র দলে অভিষেকের পর থেকে ১৪৪ ম্যাচে ২৬ গোল ও ২২ অ্যাসিস্ট করেছেন গার্নাচো। এর পাশাপাশি জিতেছেন এফএ কাপ ও ২০২৩ সালের লিগ কাপ। তবু এখন মনে হচ্ছে, ওল্ড ট্র্যাফোর্ডে তার অধ্যায় শেষের পথে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

চেলসিতে যেতে মরিয়া গার্নাচো, ম্যানইউকে হুমকি

আপডেট টাইম : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫