নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার নরোত্তমপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সুতার বাড়ির রাস্তার পাশে অবস্থিত ‘আর আমিন ভিলা’ নামের একটি ভবনের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিন (৪৮), মাহবুবুর রহমান সুজন (৩৮), মো. ফয়সাল (৩৫) ও এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের আপত্তিকর অবস্থায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 




















