সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ছয় মাস পর বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি আব্দুল মান্নান

হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান (মাঝে, শুভ্র দাড়ি ও মাথায় টুপি পরিহিত)।

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান ছয় মাস পর আবারও বিচারিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, বিচারপতি মো. আব্দুল মান্নান বর্তমানে বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন। কার্যতালিকায় বিচারিক এখতিয়ারসহ তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, একটি ঘটনার কারণে গত এপ্রিল মাসে বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি তাকে বিচারকাজ পরিচালনার জন্য নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন বিচারপতিকে বেঞ্চ দেওয়া বা বিচারকাজ থেকে বিরত রাখা এটা সম্পূর্ণ প্রধান বিচারপতির এখতিয়ার।

এর আগে গত এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দেন প্রধান বিচারপতি।

গত এপ্রিলে প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানের নাম ছিল না। তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়।

গত ৩ এপ্রিল কুমিল্লায় এপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। তিনি সেখানে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতির এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২০২৪ সালের ৯ অক্টোবর বিচারপতি মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাস পর বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি আব্দুল মান্নান

আপডেট টাইম : ০১:৪২:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬