সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জয়পুরহাট-২ থেকে প্রতিমন্ত্রী আব্দুল বারী, মিষ্টি বিতরণ

রাজনীতিতে প্রথম অভিষেকেই বড় চমক। জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সচিব আব্দুল বারী মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই নির্বাচনী এলাকায় বইছে উৎসবের আমেজ- চলছে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ আর শুভেচ্ছার বন্যা।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত করেছেন তিনি। বিএনপির প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনী লড়াইয়েই নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৬৫ হাজার ৫৪৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই নাম ‘ডিসি বারী’।

কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামের সন্তান আব্দুল বারী কর্মজীবনে জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। সচিব হিসেবে অবসর নেওয়ার পর গত এক বছরে এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করেন।

প্রশাসনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের বাস্তবতা- এই দুইয়ের সমন্বয় তাঁকে আলাদা মাত্রা দিয়েছে।

বিএনপি নেতা খুরশিদ আলম চৌধুরী বলেন, তিনি প্রশাসনে থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ছিলেন। এমন একজন মানুষ মন্ত্রীসভায় স্থান পাওয়ায় আমরা আশাবাদী।

ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিমের ভাষ্য, মাঠ প্রশাসন থেকে সচিবালয়, সর্বত্র কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই অভিজ্ঞতা জয়পুরহাট-২ আসনের উন্নয়নে মাইলফলক হবে।

ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, এটি শুধু জয়পুরহাটের জন্য নয়, দেশের প্রশাসনিক ব্যবস্থার জন্যও ইতিবাচক বার্তা।

এলাকাবাসীর প্রত্যাশা- ‘ডিসি বারী’র হাত ধরে অবহেলিত জনপদে আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা-স্বাস্থ্য খাত এবং প্রশাসনিক সেবায় স্বচ্ছতা- সবখানেই ইতিবাচক রূপান্তরের স্বপ্ন দেখছেন তারা।

রাজনীতিতে নবাগত হলেও প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি- জয়পুরহাট-২ আসনে এখন সবচেয়ে আলোচিত বিষয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

জয়পুরহাট-২ থেকে প্রতিমন্ত্রী আব্দুল বারী, মিষ্টি বিতরণ

আপডেট টাইম : ০৬:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬