সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জয়ের জন্য লিটনদের প্রয়োজন ১৪৪ রান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 60

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম

আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের তৃতীয় ম্যাচে তাসকিন-সাকিব-রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংকে ১৪৩ রানে বেঁধে দিয়েছে। জয়ের জন্য বাংলাদেশ দলকে ১৪৪ রান করতে হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয় হংকং।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন হংকংয়ের ওপেনার আনসি রথ  ও জিসান আলী (৩০)। তবে ইনিংসের দ্বিতীয় ওভার ও নিজের করা প্রথম ওভারেই ওপেনার ৪ রানে ওপেনার আনসা রথকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর হংকংয়ের অপর ওপেনার জিসান আলীকে নিয়ে লড়তে থাকেন বাবর হায়াত। ৩০ রানে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার বাবর হায়াত (১৪)। এরপর ৭১ রানে ওপেনার জিসান আলীকে হারায় হংকং।

এরপর ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে। সেই সাথে রানের চাকাও সচল রাখেন নিজাকত খান(৪২), ইয়াসিম মর্তুজা (২৮)। শেষ পর্যন্ত লড়াইয়ের মতো পুজি গড়ে তোলে হংকং। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩৮ রানে, তানজিম হাসান সাকিব ২১ রানে ও রিশাদ হোসেন ৩১ রানে দুটি করে উইকেট পান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জয়ের জন্য লিটনদের প্রয়োজন ১৪৪ রান

আপডেট টাইম : ১০:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫