সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জয়ের সম্ভাবনা জাগিয়েও হার, ক্যাচ মিসকে দায়ী করল বাংলাদেশ

বাংলাদেশ দলের উইকেট নেওয়ার শ্রীলঙ্কান বোলারের উল্লাস। ছবি: ক্রিকইনফো।

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। রোববার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেস নারী দল। তবে বল হাতে ভালো প্রতিরোধ গড়েন বাংলাদেশের বোলাররা।

৪৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছিল টাইগ্রেসরা। কিন্তু শেষ দিকে একটি ক্যাচ মিসের সুযোগ হাতছাড়া হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণও চলে যায়। নারী দল আর অজুহাত একই সূত্রে গাঁথা যেন।

ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারির আক্ষেপ করে বলেন, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিড উইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।

সোবহানার চোখে সমস্যাটা শুধু ফিল্ডিংয়ে নয়। ১১৪ রানকেও যথেষ্ট মনে হয়নি তার। অবশ্য একই অজুহাত বরাবরই দিয়ে যান নারী দলের ক্রিকেটাররা, এই রানটা যথেষ্ট ছিল না, কারণ আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম, আর শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।

৮ সেপ্টেম্বর ম্যাচটি বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সোবহানার কথাতেও তাই, এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে- এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়ের সম্ভাবনা জাগিয়েও হার, ক্যাচ মিসকে দায়ী করল বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬