সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

স্যাটেলাইট ইমেজে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি। ছবি: রয়টার্স

ইরানের পাঁচটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বুধবার জানিয়েছে, তারা জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় ঘাঁটির রক্ষণাবেক্ষণ ও মেরামত স্থাপনা, যুদ্ধবিমান মোতায়েনের স্থান এবং বিমান রাখার আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে জর্ডানকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি তারা ভূপাতিত করেছে।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করার পর প্রতিক্রিয়া হিসেবে এসব জাহাজে হামলা চালানো হয়। হামলার আগে জাহাজগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান যতবার মার্কিন নৌযানে হামলা বা হামলার চেষ্টা করবে, ততবারই ইরানের তেলবাহী জাহাজ হারাবে।

পাল্টাপাল্টি হামলার পর ইরান কুয়েত ও বাহরাইনের উপকূলের কাছে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী জাহাজের কর্মীদের জাহাজ ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, এসব জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে উঠে যায়। ব্রেন্টের দাম ৯৯ দশমিক ৩৮ ডলার এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা ডব্লিউটিআইয়ের দাম ৯৪ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়।

হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ বেড়েছে এবং সেখানে জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিতে একটি মার্কিন চালকবিহীন ডুবোযান জব্দ করার দাবি করে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, ডুবোযানটি এক দিন আগেই বিকল হয়েছিল এবং এটি পুরোনো মডেলের ছিল। এতে কোনো সংবেদনশীল তথ্য বা গোপনীয় সরঞ্জাম ছিল না বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট টাইম : ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬