সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার ৫ অনলাইন জুয়াড়ি

জয়পুরহাটে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

​শুক্রবার (৩ জুলাই) সকালে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ​জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

​গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের জুয়েল রানা জিসান (২৩), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী (২৭), মিশন খাসপাহুনন্দা গ্রামের শাফিউল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৯), নওগাঁর ধামইরহাট উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর গ্রামের নীরব বর্মন (২২) এবং রামরামপুর তেলিপাড়া গ্রামের দেওয়ান মোহাম্মদ আলীর ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।

জয়পুরহাটে ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

​ডিবি পুলিশ জানায়, সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অনলাইনে জুয়ার আসর বসেছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে ঘটনার সত্যতা পেয়ে হাতেনাতে ওই ৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

জয়পুরাহটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

​জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জুয়ার অ্যাপস ডাউনলোড করে জুয়া খেলে আসছিল। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের কারণে এলাকায় বিভিন্ন প্রকার চুরি ও অন্যান্য অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

​তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলাজুড়ে অপরাধ দমনে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার ৫ অনলাইন জুয়াড়ি

আপডেট টাইম : ১০:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬