সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পাগলা মসজিদের টাকায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স Logo মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে Logo নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত Logo ভাইয়ের মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
গবেষণায় নতুন তথ্য

জুলাই অভ্যুত্থানের নেপথ্যে ছিল বুদ্ধিবৃত্তিক আন্দোলন

জুলাই অভ্যুত্থানের পেছনে বুদ্ধিবৃত্তিক আন্দোলন

জুলাই গণঅভ্যুত্থান শুধু তাৎক্ষণিক ক্ষোভের বিস্ফোরণ ছিল না। এর পেছনে ছিল দীর্ঘদিনের পাঠচক্র, লেখালেখি, সাময়িকী প্রকাশ ও সাংস্কৃতিক আয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে ভিন্ন রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল যোগাযোগ ও পারস্পরিক আস্থা। নতুন এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।

‘ইনসিপিয়েন্ট ইন্টেলেকচুয়ালস অ্যান্ড রেভল্যুশনারি মোবিলাইজেশন: দ্য কেস অব দ্য জুলাই রেভল্যুশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী ‘আমেরিকান বিহেভিয়ারাল সায়েন্টিস্ট’-এ। গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা ও গবেষক রাগীব আনজুম।

গবেষণায় বলা হয়েছে, আন্দোলন পুরোপুরি স্বতঃস্ফূর্ত ছিল না। আবার কোনো একক নেতৃত্ব বা কেন্দ্রীয় নির্দেশেও হয়নি। বরং ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা বুদ্ধিবৃত্তিক উদ্যোগ সমন্বয়ের ভিত্তি তৈরি করে।

গবেষকরা পাঠচক্র, লেখালেখি ও সাময়িকী প্রকাশ, সাংস্কৃতিক আয়োজন এবং প্রতিবাদমূলক কর্মসূচিকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। গুরুবার আড্ডা, রাষ্ট্রকল্প এবং কাঁটাতার, পূর্বপক্ষ ও রণপার মতো উদ্যোগে ভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা একসঙ্গে আলোচনা ও চিন্তার সুযোগ পান। এতে তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস।

গবেষণায় ২৬ জনের সাক্ষাৎকার, দলীয় আলোচনা, প্রকাশনা, সংবাদ প্রতিবেদন ও বিভিন্ন নথি বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর মধ্যে যোগাযোগ তৈরিতে আগে থেকে পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তিরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তাদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার ও মাহফুজ আলমের নাম এসেছে।

গবেষক রাগীব আনজুম বলেন, দীর্ঘদিনের পাঠচক্র, প্রকাশনা ও সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমে একধরনের বুদ্ধিবৃত্তিক অবকাঠামো গড়ে উঠেছিল। এটি বিভিন্ন মতাদর্শের মানুষের মধ্যে আস্থা তৈরি করে। ফলে জুলাইয়ে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন সহজ হয়।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

গবেষণায় নতুন তথ্য

জুলাই অভ্যুত্থানের নেপথ্যে ছিল বুদ্ধিবৃত্তিক আন্দোলন

আপডেট টাইম : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬