সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি

ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যিক জটিলতার কারণে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং কাজ হারিয়ে বিপাকে পড়েছেন হাজারো শ্রমিক।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি ফেরদৌস রহমান বলেন, বাণিজ্য অচলাবস্থা নিরসনে দু’দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। আগামী শনিবারের মধ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান।
ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরে পণ্যবাহী অনেক ট্রাক আটকে রয়েছে। সময়মতো এসব পণ্য দেশে প্রবেশ করতে না পারলে আমদানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পাঁচ দিন ধরে ট্রাক না আসায় লোড-আনলোড কার্যক্রম বন্ধ থাকায় দৈনিক মজুরির শ্রমিকেরাও আয়-রোজগার হারিয়েছেন।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। স্বাভাবিক সময়ে হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। টানা পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকায় বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি

আপডেট টাইম : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬